প্রধান সংবাদ

খালেদার মেডিকেল বোর্ডের প্রতিবেদন দাখিল করেনি কর্তৃপক্ষ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্যগত অবস্থা জানাতে মেডিকেল বোর্ড গঠন করে তার রিপোর্ট (প্রতিবেদন) আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আদালতে দাখিলের নির্দেশনা দেয়া ছিল। তবে নির্ধারিত সময়ে এ প্রতিবেদন তৈরি না হওয়াতে তা আজ আদালতে দাখিল করা হয়নি।

খালেদার স্বাস্থ্যগত তথ্যের বিষয়ে আদালতের কাছে সময় চেয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ সময় প্রধান বিচারপতি এ প্রতিবেদন দাখিলের জন্য ১২ ডিসেম্বর দিন ধার্য করেন। খালেদার আইনজীবীরা অবশ্য চাচ্ছিলেন ৭ ডিসেম্বর যেন এ দিন ধার্য করা হয়।

খালেদা জিয়ার স্বাস্থ্যগত প্রতিবেদন দাখিলের পাশপাশি আজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তার জামিন শুনানিও অনুষ্ঠিত হওয়ার কথা।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
05 December 2019

খালেদার মেডিকেল বোর্ডের প্রতিবেদন দাখিল করেনি কর্তৃপক্ষ

chitrodesh.com