প্রযুক্তি

করোনাভাইরাসের আপডেট জানতে অ্যাপ

প্রযুক্তি ডেস্ক:
করোনা ভাইরাসে বাংলাদেশে এরই মধ্যে ৩ জন আক্রান্ত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে প্রাণ যাচ্ছে মানুষের। কিন্তু কতজন আক্রান্ত, কতজনের মৃত্যু হয়েছে তার সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। এমনই দাবি ভারতের পাঁচ কলেজ ছাত্রের।

তাই তো তৈরি করলো অ্যাপ। যা করোনাভাইরাস ট্র্যাক করতে সাহায্য করবে।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে ১৯ বছরের বয়সী শ্রেই কেনি জানিয়েছেন, বন্ধু সলিল নায়েক, নিকেত কামাত সাতোস্কর, হৃষীকেশ ভান্ডারী এর সঙ্গে এই অ্যাপটি তৈরি করেছেন তিনি। সময়মত করোনাভাইরাস সংক্রান্ত তথ্য প্রচার করতে এই ওয়েব ‌অ্যাপ তৈরি করেছি।

গোয়ার পিসিসিই-তে আইটি ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী কেনি বলেন, অ্যাপটি মূলত মোবাইল ইউজারদের আকর্ষণ করেছে। কারণ আমাদের ওয়েবসাইইটে সম্পতি ৯০ শতাংশ ব্যবহারকারী মোবাইলভিত্তিক। ন্যূনতম ডিজাইনে এই ওয়েব ‌অ্যাপ তৈরি করা হয়েছে। সহজেই প্রাসঙ্গিক তথ্য জনগণের কাছে পৌঁছে যাবে। জনস হপকিনস থেকে তারা ডেটা সংগ্রহ করেছেন।

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ইউআরএল (corona-virus.netlify.com) লেখার পর ব্যবহারকারীরা তাদের ফোনের হোমস্ক্রিনে প্রগ্রেসিভ ওয়েব অ্যাপ (পিডাব্লুএ) ইনস্টল করার জন্য একটি রিকোয়েস্ট পাবেন।

ওয়েব অ্যাপ্লিকেশনটি একটি ইন্টারেক্টিভ হিট ম্যাপ। যা বিশ্বব্যাপী নিশ্চিত করোনাভাইরাস সম্পর্কিত তথ্য দেখাবে। অবস্থান সম্পর্কে আরও ডেটা প্রকাশ করতে মানচিত্রে প্রদর্শিত বিন্দুগুলোতে ট্যাপ করতে হবে। বিশ্বব্যাপী সব তথ্য পাওয়া যাবে এই ‌‌‌অ্যাপে।

 

চিত্রদেশ //এফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
09 March 2020

করোনাভাইরাসের আপডেট জানতে অ্যাপ

chitrodesh.com