প্রধান সংবাদমুক্তমত

কথার ভুল ধরে কষ্ট দেয়া: কানিজ কাদীর

আমরা অনেক কথা বলতে থাকি একে অপরের সাথে। কিছু মানুষের অভ্যাসই শুধু কথার ভুল ধরা। অনেক সময় কথা বলার সময় একজন আর একজনের সাথে (overlapping) হয়ে হয়ে যায়। তখন একজনের থেমে যাওয়াই ভাল । অন্যজনকে কথা বলার সুযোগ করে দিয়ে পরে নিজেরটা বলাই উচিত।কিন্তু এই কথা বলার সময় অতি কাছের কিছু মানুষ অল্পতেই খিটমিটে হয়ে যায়, কথার ভুল ধরতে থাকে। এমন করে থামিয়ে দেয় যে কথা বলার মুডটাই থাকে না। কথা বলতে যেয়ে কিছু ভুল শব্দ বা ভুল উচ্চারণ হয়ে যায় ,অনেক সময় অনিচ্ছাকৃতভাবেই। কিছু মানুষ কথা বলার সময় আপনাকে এমন করে খুচিঁয়ে আঘাত দিয়ে কথা বলে থামিয়ে দেবে যে মনে হবে আপনি বিরাট অন্যায় করে ফেলেছেন। আপনি যখন কষ্ট পেয়ে কিছু বলতে যাবেন বা বলবেন তখনও তারা আপনাকে নানা যুক্তি দেখাবে আর এমন ভাব করবে যে আপনিই তাকে আঘাত করে কথা বলেছেন। অতএব এ ধরনের লোকদের সাথে কথা কম বলাই উত্তম। এদেরকে এড়িয়ে চলা আরও উত্তম। তাই নিজেকে নিয়ন্ত্রণ করাই উত্তম পন্থা।

Related Articles

Back to top button