প্রধান সংবাদস্বাস্থ্য কথা

গরমে স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে কাঁচাআম

লাইফস্টাইল ডেস্ক
অসহ্য গরমে শরীরকে ফ্রেশ ও সুস্থ রাখতে কাঁচাআম সত্যিই এক জাদুকরী ভূমিকা পালন করে থাকে। এটি কেবল জিভে পানি আনা স্বাদই দেয় না বরং আপনার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রেখে হিট স্ট্রোকের ঝুঁকি কমাতেও সাহায্য করে। আর শরীর থেকে অতিরিক্ত বের হয়ে যাওয়া সোডিয়াম ক্লোরাইড ও আয়রনের অভাব দূর করতে কাঁচাআমের শরবত দারুণ কার্যকর।

বিশেষ করে গরমের দিনে কাঁচাআমের ঝাল-টক স্বাদ যেমন মনকে সতেজ করে, ঠিক তেমনি এটি আমাদের শরীরের জন্য চমৎকার উপকারী। শৈশবের সেই মাখা-মাখা আমের স্মৃতি মনে পড়লে এখনো মুখে পানি চলে আসে। এখন শহর-গ্রাম সর্বত্রই পাওয়া যায় সেই কাঁচাআম। আর সঙ্গে আছে শরীরকে সুস্থ ও সতেজ রাখার অসাধারণ সব গুণ।

আপনি যে কোনোভাবেই কাঁচাআম খেতে পারেন। সরাসরি, আচার কিংবা জুস হিসেবে— যে কোনোভাবেই খাওয়া যায়। এতে ফাইবার বেশি, কোলেস্টেরল শূন্য এবং পুষ্টিগুণে ভরপুর। তাই এ মৌসুমে কাঁচাআম খাওয়া মানে সুস্বাদু আনন্দের সঙ্গে সুস্থ থাকার নিশ্চিত উপায়। কারণ কাঁচাআম রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। ভিটামিন এ, সি, ই সমৃদ্ধ কাঁচাআম শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্তের সমস্যা কমায় এবং শ্বেত রক্তকণিকা বাড়াতে সাহায্য করে।

বিশেষ করে হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেয়। ম্যাঙ্গিফেরিন, ম্যাগনেসিয়াম ও পটাশিয়ামের কারণে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে থাকে।

কাঁচাআম হজমে সাহায্য করে। অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা দূর করে। আর ডিহাইড্রেশন ও সানস্ট্রোক প্রতিরোধ করে। কারণ কাঁচাআমের শরবত শরীরকে ঠান্ডা রাখে এবং পানিশূন্যতার উপসর্গ দূর করে থাকে। এ ছাড়া লুটেইন ও জিয়াজ্যান্থিন চোখের দৃষ্টিশক্তি বাড়িয়ে তোলে। আবার কোলাজেন সংশ্লেষণ বাড়িয়ে ত্বক সুন্দর রাখে এবং চুলের বৃদ্ধি উৎসাহিত করে। আর শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট পলিফেনল প্রদাহ কমায় এবং ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
07 April 2026

গরমে স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে কাঁচাআম

chitrodesh.com