প্রধান সংবাদসারাদেশ

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) ৮টা ৪৫ মিনিটে কালিহাতি থানার ধলাডেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যমুনা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবুজেল হোসেন।

এদিকে বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ি এসআই মিজানুর রহমান বলেন, ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস উপজেলার ধলাটেংগর এলাকায় এলে তেল শেষ হয়ে যায়। এ সময় বেশ কয়েকজন যাত্রী বাস থেকে নেমে যান। এবং তারা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশেই রেল লাইনে বসে গল্প করছিলেন। এরই মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন সেখানে এসে পড়লে, তারা সরে যাওয়ার আগেই ট্রেনে কাটা পড়েন। এতে এক শিশু, দুইজন নারী ও দুইজন পুরুষ ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
28 March 2026

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

chitrodesh.com