গল্প-কবিতাপ্রধান সংবাদ

মেহেবুব হকের প্রেমের কবিতা ‘তুমি ভালো থেকো’

তুমি ভালো থেকো

কখনো গল্পের মতো মনে দোলা দিয়ে
ভালো থেকো শিশিরের স্ফটিকের ন্যায়
কবিতার ছন্দে ছন্দে জীবনের রঙ্গ রসে
তুমি ভালো থেকো স্বপ্নের নিবিড় ছোঁয়ায়।

তুমি ভালো থেকো-

আকাশের বুক চিড়ে ঐ দূর আকাশের নিলীমায়
রাতভোর জাগা পাখি হয়ে পথিকের ন্যায়
ভোরের রক্তিম সূর্যের গন্ধ মেখে ক্ষণে ক্ষণে
তুমি ভালো থেকো ঐশী পবিত্রতার ছোঁয়ায়।

তুমি ভালো থেকো-

রজনিগন্ধার ঘ্রাণে, পদ্মার ঢেউয়ে, উজানের টানে
শ্রাবণের রাতে মেঠো পথে রাখালের বাঁশির ন্যায়
সারি সারি গাংচিল হয়ে নতুন জীবনের বার্তা বয়ে
তুমি ভালো থেকো কৃষ্ণচূড়ার মরমি ছোঁয়ায়।

তুমি ভালো থেকো-
সকাল সন্ধ্যায় কবিত্বের ছন্দে-আনন্দে-দুঃখে
সংগ্রামী জীবনে সিংহপুরুষের ন্যয়
জীবনের শেষ সন্ধায় নির্মল সৃজনশীলতার বন্যায়
তুমি ভালো থেকো আমার নিষ্পাপ ভালোবাসার ছোঁয়ায়।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
21 September 2025

মেহেবুব হকের প্রেমের কবিতা 'তুমি ভালো থেকো'

chitrodesh.com