সারাদেশ

শাহ আমানত বিমানবন্দরে ১৫৩ কার্টন সিগারেট জব্দ

জাহিদুল করিম কচি: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা মোহাম্মদ আবদুর রহিম নামের এক যাত্রীর ব্যাগেজ থেকে ১৫৩ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য ২ হাজার টাকা।

রোববার (২৬ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম এসব সিগারেট উদ্ধার করে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই টিম শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি বাড়ায়। এ সময় কাস্টম হলে স্ক্যানিং ছাড়াই ব্যাগেজ নিয়ে দ্রুত সরে পড়ার চেষ্টা করছিলেন সাতকানিয়ার আবদুর রহিম। এ সময় তাকে চ্যালেঞ্জ করে ব্যাগেজে ডানহিল, ৩০৩ ও ইজি ব্রান্ডের সিগারেট পাওয়া যায়।

উদ্ধার করা সিগারেটের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

চিত্রদেশ //এফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
27 January 2020

শাহ আমানত বিমানবন্দরে ১৫৩ কার্টন সিগারেট জব্দ

chitrodesh.com