প্রধান সংবাদ

চীনের বাংলাদেশ দূতাবাসে হটলাইন চালু

স্টাফ রিপোর্টার:

চীনের করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাসে হটলাইন খোলা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। হটলাইন নম্বর হলো (৮৬)-১৭৮০১১১৬০০৫।

শনিবার (২৫ জানুয়ারি) পররাষ্ট্র প্রতিমন্ত্রী এক বার্তায় এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দূতাবাসে হটলাইন খোলার পাশাপাশি উইচ্যাট গ্রুপ খোলা হয়েছে। দূতাবাসের কর্মকর্তা খায়রুল বাসার এবং আসিফ বাংলাদেশিদের করা ২৪৫ সদস্যের উইচ্যাট গ্রুপে অন্তর্ভুক্ত হয়েছেন। বিশেষ করে উহান শহরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার কাউকেই বাসা থেকে বের হতে দিচ্ছে না। বিচলিত না হয়ে সরকারি নির্দেশ মেনে চলার জন্য সবাইকে বলা হয়েছে।

 

চিত্রদেশ //এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
25 January 2020

চীনের বাংলাদেশ দূতাবাসে হটলাইন চালু

chitrodesh.com