প্রধান সংবাদ

কর্ণফুলীতে বিমান বিধ্বস্ত, জাহাজ চলাচল বন্ধ

নিজ্স্ব প্রতিবেদক
চট্টগ্রামের পতেঙ্গায় অবতরণের আগে দুর্ঘটনার কবলে পড়েছে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিধ্বস্ত হয়ে কর্ণফুলী নদীতে পতিত হয়েছে বিমানটি।

বৃহস্পতিবার (৯ মে) সকালে পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিমানের দুই পাইলট চোট পেলেও তাদের আঘাত অতটা গুরুতর নয় বলে জানা গেছে। তবে, নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করছে নৌবাহিনী ও কোস্টগার্ড। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে জাহাজ চলাচল।

চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর জোনের উপকমিশনার শাকিলা সোলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
09 May 2024

কর্ণফুলীতে বিমান বিধ্বস্ত, জাহাজ চলাচল বন্ধ

chitrodesh.com