প্রধান সংবাদ

নৌকার জয় হবে, আবারও সরকার গঠন করব: শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকা মার্কার জয়লাভ হবে। আবারও তারা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করবেন। বাংলাদেশ যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে তা, বাস্তবায়ন করতে পারবেন জনগণের ওপর এ বিশ্বাস তার আছে।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারছি। এজন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই। অনেক বাধা ছিল বিপত্তি ছিল, দেশের মানুষ তাদের ভোটের অধিকার সম্পর্কে সচেতন হয়েছে। ভোট দেয়ার পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি।

বিএনপি জ্বালাও-পোড়াওয়ের অনেক ঘটনা ঘটিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জঘন্য কাজগুলো যারা করেছে, তারা গণতন্ত্র বিশ্বাস করে না। দেশের মানুষের কল্যাণও চায় না। গণতান্ত্রিক ধারা চায় না। আমাদের সামনে আরও কাজ আছে সেগুলো শেষ করতে চাই।

//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
07 January 2024

নৌকার জয় হবে, আবারও সরকার গঠন করব: শেখ হাসিনা

chitrodesh.com