গল্প-কবিতাপ্রধান সংবাদ

ফ্রেন্ডস অব হিউম্যানিটি আ্যওয়ার্ড পেলেন কবি মেহেবুব হক

নিজস্ব প্রতিবেদক:

মো. মেহেবুব হক। ‘ফ্রেন্ডস অব হিউম্যানিটি আ্যওয়ার্ড-২০২৩’ এর ‘সাহিত্য ও সংগঠন’ বিভাগে এবছর আজীবন সম্মাননা পেয়েছেন খ্যাতিমান কবি ও সংগঠক মো. মেহেবুব হক। এছাড়াও ৮ম ‘ফ্রেন্ডস অব হিউম্যানিটি আ্যওয়ার্ড-২০২৩’ এর ‘বর্ষসেরা কবি-২০২২’ বিভাগে এ বছর পুরস্কার পেয়েছেন ৩ বার বিসিএস-এ উত্তীর্ণ হওয়া অদম্য মেধাবী এবং জনপ্রিয় কবি মোঃ মেহেবুব হক।

মো. মেহেবুব হক ছোটবেলা থেকেই সাহিত্যনুরাগী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি লেখালেখি করতেন। তবে কর্মজীবনে প্রবেশের পরই তার সাহিত্য প্রতিভার বিকাশ হতে থাকে এবং ২০১৯ সাল হতে তার প্রকাশনা শুরু হয়। তিনি প্রেম, বিরহ, দ্রোহ, সুফিজমসহ বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করে ব্যস্ত সময় পার করেন। এ পর্যন্ত তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ১০ টি।

তার প্রকাশিত কাব্যগ্রন্থসমূহ : ১) ভালোবাসার নীলপদ্ম (২০১৯)
২) নিরন্তর তুমি (২০১৯)
৩) মানবতার দর্পণ (২০১৯)
৪) নীল প্রজাপতি (২০২০)
৫) নাতে রাসূল (সা.) (২০২১)
৬) মহামানব (২০২২)
৭) ঐশী ছোঁয়া (২০২৩)
৮) পবিত্রতার স্নিগ্ধ সাগরে (২০২২)
৯) মুগ্ধতার অন্তহীন দিগন্তে (২০২২)
১০) ভালোবাসার অচিন পাখি (২০২৩)

মেহেবুব হকের পুরস্কার ও স্বীকৃতি : ১) কাব্যকথা সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত “জাতীয় সাহিত্য উসব-২০২৩” অনুষ্ঠানে কাব্যসাহিত্যে অবদানের জন্য তিনি ‘জাতীয় সাহিত্য পুরস্কার’ ও সনদপত্র পান।
২) ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত কর্তৃক আয়োজিত ‘সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার-২০২৩’ এর ‘বর্ষসেরা কবি-২০২২ ক্রেস্ট ও সনদপত্র’ পান এছাড়াও উক্ত অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সন্মাননা স্মারক-২০২৩ গ্রহণ করেন।

তিনি সাংস্কৃতিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডসমূহ সম্পৃক্ত রয়েছেন। যেমন: ১) ঢাকা সাহিত্য পরিষদের আজীবন সদস্য।
২) ঢাকা সাহিত্য পরিষদের নির্বাহী কমিটির একজন সদস্য।
৩) ঢাকা সাহিত্য পরিষদের Advisory Council এর একজন সম্মানিত উপদেষ্টা।
৪) Friends of Humanity Bangladesh-FHBD সংগঠনের প্রধান উপদেষ্টা।
৫) ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত পত্রিকার উপদেষ্টা সম্পাদক

লেখালেখি ছাড়াও তিনি মানবতা, নৈতিকতা, শিক্ষা বিভিন্ন দুস্থ ও দরিদ্র মানুষের সহায়তা, দাতব্য কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক সংগঠনের সাথে একান্তভাবে জড়িত আছেন।

মো. মেহেবুব হক যশোর জেলার সারসা থানার নাভারণ বাজারের নিকটস্থ উত্তর বুরুজবাগান গ্রামে ১৯৮৫ সালে জন্মগ্রহণ করেনন। তার পিতার নাম মোঃ ফজলুল হক ও মাতার নাম মমতাজ বেগম। পিতা মাতার দুই সন্তানের মধ্যে তিনিই বড়। ছোটবেলা থেকে তিনি খুব মেধাবী ছিলেন। শিক্ষাগত জীবনে তিনি ২০০১ সালে বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০৩ সালে ক্যান্টনমেন্ট কলেজ, যশোর থেকে এইচএসসি কৃতিত্বের সাথে পাশ করার পর বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে ২০০৯ সালে বিএসসি-ইন-সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রী লাভ করেন।

//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
27 November 2023

ফ্রেন্ডস অব হিউম্যানিটি আ্যওয়ার্ড পেলেন কবি মেহেবুব হক

chitrodesh.com