প্রধান সংবাদ

ভোটের অধিকার আওয়ামী লীগ নিশ্চিত করেছে : প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ নির্বাচন কমিশনকে স্বাধীন করে দিয়েছে। তিনি বলেন, যাতে কেউ ভোট চুরি করতে না পারে ও আগেই সিল মেরে ব্যালট বক্স ভরে রাখতে না পারে সেজন্য স্বচ্ছ ব্যালট বক্সের ব্যবস্থা করেছে আওয়ামী লীগ।

শনিবার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু কন্যা বলেন, আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের কিছু দিন লোডশেডিং দিতে হয়েছিল। বিদ্যুৎ ব্যবহারে সবাইকে আরও সচেতন হওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, আমরা দুর্নীতি করতে ক্ষমতায় আসিনি।আমি বঙ্গবন্ধুর কন্যা বেঁচে থাকতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হতে দেব না।

 

চিত্রদেশ২৪ ডটকম//টি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
24 December 2022

ভোটের অধিকার আওয়ামী লীগ নিশ্চিত করেছে : প্রধানমন্ত্রী

chitrodesh.com