প্রধান সংবাদবিনোদন

২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:
আগামী ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।

তিনি বলেন, ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত থেকে মেট্রোরেলের উদ্বোধন করবেন।

মেট্রোরেল মূল কাজ শুরু হয় ২০১৭ সালে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দীর্ঘ ২০ দশমিক ১০ কিলোমিটার মেট্রোরেল নির্মাণের কাজ চলমান। এরমধ্যে আগামী ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করা হবে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত দৈর্ঘ্য ১১ দশমিক ৭৩ কিলোমিটার। এ পথে ৯টি স্টেশন রয়েছে।

এদিকে মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। আর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া হবে ১০০ টাকা। উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশনের ভাড়া হবে ৬০ টাকা।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
15 December 2022

২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন

chitrodesh.com