প্রধান সংবাদস্বাস্থ্য কথা

চট্টগ্রামে একদিনে করোনা আক্রান্ত ৫৮

স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় শনাক্তের হার ১১ দশমিক ১৩ শতাংশ।

বুধবার (২৯ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

জানা গেছে, চট্টগ্রামে একদিনে ৫২১টি নমুনা পরীক্ষা করে ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে নতুন আক্রান্ত ৪৬ জন মহানগর এলাকার এবং ১২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

উল্লেখ্য, এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৩৬ জন। চট্টগ্রাম মহানগর এলাকায় ৯২ হাজার ৫৫৬ জন ও উপজেলায় ৩৪ হাজার ৫৮০ জন। এ ছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর ও ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

 

চিত্রদেশ//এফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
29 June 2022

চট্টগ্রামে একদিনে করোনা আক্রান্ত ৫৮

chitrodesh.com