প্রধান সংবাদ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভয়াবহ আগুন

স্টাফ রিপোর্টার:
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ১৭ তলা ভবনের ১৪ তলায় ডি-ব্লকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

সোমবার বাংলাদেশ জার্নালকে আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের কর্মকর্তা মো. রায়হান।

তিনি বলেন, আজ সন্ধ্যা ৬ টা ২১ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ৩টি এবং পলাশী থেকে ২টি ইউনিট মিলে মোট ৫টি ইউনিট অগ্নি নির্বাপনের জন্য যাচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
24 January 2022

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভয়াবহ আগুন

chitrodesh.com