প্রধান সংবাদস্বাস্থ্য কথা

করোনায় একদিনের ব্যবধানে কমেছে মৃত্যু ও শনাক্ত

স্টাফ রিপোর্টার:
গত একদিনে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৫২ জনে। একই সময়ে নতুন করে ২৯৩ জন করোনা রোগী শনাক্ত হয়। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৬৫ হাজার ১৭৪ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগের দিন শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছিলো ৩৯৬ জন করোনা রোগী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৪২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৭ হাজার ৩৩৩ জন।

এছাড়া গত একদিনে ১৫ হাজার ২৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৮৮০টি নমুনা।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
16 October 2021

করোনায় একদিনের ব্যবধানে কমেছে মৃত্যু ও শনাক্ত

chitrodesh.com