প্রধান সংবাদ

করোনাভাইরাস: একদিনে মৃত্যু ১৭, শনাক্ত ৫১৮

স্টাফ রিপোর্টার:
দেশে করোনাভাইরাসে আরও ১৭ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ‌্যা দাঁড়ালো ২৭ হাজার ৭৩০ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫১৮ জন। এ নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ‌্যা দাঁড়ালো ১৫ লাখ ৬৪ হাজার ১৯ জন।

বুধবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সুস্থ হয়েছেন ৫০৫ জন। এখন পর্যন্ত সুস্থ ১৫ লাখ ২৫ হাজার ৬৭৩ জন।

গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৯৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২২ হাজার ১৫৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৩৪ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ২০ হাজার ৬৭৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৬১ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৫৪ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৮ জন ও নারী ৯ জন। এ সময় ঢাকায় ১৩, চট্টগ্রামে ১, খুলনায় ২, বরিশালে ১ জন মারা গেছেন।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
13 October 2021

করোনাভাইরাস: একদিনে মৃত্যু ১৭, শনাক্ত ৫১৮

chitrodesh.com