প্রধান সংবাদ

ঢাবিতে সশরীরে ক্লাস শুরু ১৭ অক্টোবর

স্টাফ রিপোর্টার:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস আগামী ১৭ অক্টোবর থেকে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সামাদ বলেন, ডিনস কমিটি ও একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের সশরীরে ক্লাস শুরু হবে।

তবে কোনো বিভাগে সশরীরে ক্লাস নেয়া সম্ভব না হলে বা কোনো সমস্যা দেখলে অনলাইনে ক্লাস নেবে। তবে আগামী ১৬ অক্টোবরের মধ্যে সব শিক্ষার্থীকে টিকা নিতে হবে। যেসব বিভাগে শিক্ষার্থী বেশি তাদের কয়েক শিফটে ক্লাস নিতে হবে, যেন স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় থাকে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় আজ শ্রেণিকক্ষে সরাসরি ক্লাস শুরু করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা আশা করছি আগামী ১৬ অক্টোবরের পূর্বে অন্তত এক ডোজ টিকা নেয়া শিক্ষার্থীর সংখ্যা শতভাগ হয়ে যাবে। সে হিসেবে ১৭ অক্টোবর থেকে শ্রেণিকক্ষে সশরীরে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
07 October 2021

ঢাবিতে সশরীরে ক্লাস শুরু ১৭ অক্টোবর

chitrodesh.com