প্রধান সংবাদশিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার:
২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির ফল প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে এ ফল প্রকাশ করা হয়।

ভর্তির ফল জানতে মোবাইল এসএমএস গিয়ে (nuathnroll no ক্যাপিট্যাল অক্ষরে টাইপ করে) ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে। এর মাধ্যমে ফল পাওয়া যাবে। ভর্তি বিষয়ক ওয়েবসাইটে রাত ৯টা থেকে ফল পাওয়া যাবে।

প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ৮ সেপ্টেম্বর ২০২১ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম উত্তোলন করতে হবে। ভর্তিসংক্রান্ত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে Prospectus (Honours)/Important Notice অপশন থেকে জানা যাবে।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
01 September 2021

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফল প্রকাশ

chitrodesh.com