প্রধান সংবাদ

টিকা নিলে করা যাবে ওমরাহ, সোমবার থেকে আবেদন

স্টাফ রিপোর্টার:
মহামারি করোনাভাইরাসের পূর্ণ ডোজ টিকা নিলে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা ওমরাহ পালন করতে পারবেন বলে জানিয়েছে সৌদির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে টিকা ছাড়া কাউকে ওমরাহ পালনের অনুমতি দেয়া হবে না।

৯ আগস্ট (সোমবার) থেকে পূর্ণ ডোজ টিকা নেয়া বিদেশি মুসল্লিদের কাছ থেকে ওমরাহ হজের আবেদন গ্রহণ শুরু করবে সৌদি আরব।

করোনার কারণে প্রায় দেড় বছর পর ওমরাহ পালনে বিদেশিদের সুযোগ দিতে যাচ্ছে সৌদি আরব। রোববার সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ওমরাহ পালনের জন্য সৌদি এবং বিদেশি নাগরিকদের আবেদনের সঙ্গে অনুমোদিত টিকার সনদ যুক্ত করতে হবে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, টিকা গ্রহণকারী বিভিন্ন দেশের এমনকি সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশের মুসল্লিদের পৌঁছানোর পর কোয়ারেন্টাইনে থাকতে হবে।

করোনা মহামারির কারণে টানা দ্বিতীয় বছরের মতো বাইরের দেশ থেকে সৌদি আরবে গিয়ে মুসল্লিরা পবিত্র হজ পালন করতে পারেননি। গতবারের মতো এবারও শুধু সৌদির নাগরিক ও দেশটিতে অবস্থানরত মুসল্লিরা হজ পালনের সুযোগ পেয়েছেন। এ বছর সীমিত পরিসরের এই হজ পালন করতে মুসল্লিদের কিছু শর্ত মেনে চলতে হয়।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
08 August 2021

টিকা নিলে করা যাবে ওমরাহ, সোমবার থেকে আবেদন

chitrodesh.com