প্রধান সংবাদ

করোনায় একদিনে আরও ১৬৩ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড

স্টাফ রিপোর্টার:
মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৬৩ জনের মৃত্যু হয়েছে, যা এটি দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এ সময় সংক্রমণ ধরা পড়েছে ১১ হাজার ৫২৫ জনের শরীরে। এই প্রথম এতো শনাক্ত হয়েছে দেশে।

মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
06 July 2021

করোনায় একদিনে আরও ১৬৩ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড

chitrodesh.com