খেলাধুলাপ্রধান সংবাদ

উইকেট হারিয়ে বিপাকে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক:
চট্টগ্রামে প্রথম টেস্টের তৃতীয় দিনের শুরুতেই বিপাকে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ১ ঘন্টার মধ্যেই ২ উইকেট হারিয়েছে সফরকারীরা। প্রথম ইনিংসে বাংলাদেশের দেয়া ৪৩০ জবাবে উইন্ডিজদের সংগ্রহ ৪ উইকেটে ১৩৭ রান।

দুই উইকেট হারিয়ে ৭৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল ক্রেগ ব্রাথওয়েটের দল। কিন্তু তৃতীয় দিনে কোন রান যোগ না করার আগেই ফিলে যান এনক্রুমাহ বোনার। তাইজুলের ইসলামের ঘুর্ণিতে নাজমুল হাসান শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

এরপর কাইল মায়ার্সকে নিয়ে দারুণ খেলতে থাকেন উইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট। ইনিংসের শুরু থেকেই দারুণ ব্যাট করা ব্রাথওয়েটকে ফেরান নাইম হাসান। ৭৬ রান করে নাইমের বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন তিনি। মায়ার্স অপরাজিত আছেন ৩২ রানে। তাকে সঙ্গ দিতে ক্রিজে আছেন জারমেইন ব্লাকউড। তিনি অপরাজিত আছেন ৩ রান করে।

 

 

চিত্রদেশ//এইচ//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
05 February 2021

উইকেট হারিয়ে বিপাকে ওয়েস্ট ইন্ডিজ

chitrodesh.com