প্রধান সংবাদ

বঙ্গবন্ধু সেতু এলাকায় তীব্র যানজট

টাঙ্গাইল প্রতিনিধি:

ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে যান চলাচল তিন দফা বন্ধ রাখার পর টোল প্লাজা খুলে দেওয়া হয়েছে। কুয়াশা না কাটায় সীমিত হারে গাড়ি ছাড়া হচ্ছে। ফলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে পৌলী ব্রিজ পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সকাল সোয়া ৬ টার দিকে সেতুর টোল প্লাজা চালু করা হয়। এর আগে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রাতে তিন দফা সেতুর টোল প্লাজা বন্ধ রাখা হয়।

বঙ্গবন্ধু পূর্ব সেতু ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর ইফতেখার রোকন জানান, বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে পৌলী ব্রিজ পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে প্রচণ্ড শীতে যানজটে আটকে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এ রুটে চলাচলকারী যাত্রী ও পরিবহন চালকরা।

 

চিত্রদেশ//এইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
21 January 2021

বঙ্গবন্ধু সেতু এলাকায় তীব্র যানজট

chitrodesh.com