গল্প-কবিতাপ্রধান সংবাদ

রাঙামাটিতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে, নিহত ৩

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুবছড়ি এলাকায় পাথরবোঝাই একটি ট্রাক খালে পড়ে তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ জানুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ আছে।

কুতুবছড়ি বাজারের ব্যবসায়ী সুমন বলেন, ভোরে বিকট শব্দ শুনে বাজারের সবাই দৌড়ে গিয়ে দেখি, পাথরবোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। একটু পর সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে উদ্ধার তৎপরতা শুরু করে। তিনটি লাশ উদ্ধার করতে দেখা যায়।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার কার্যক্রম চলছে।

চিত্রদেশ//এলএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
12 January 2021

রাঙামাটিতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে, নিহত ৩

chitrodesh.com