খেলাধুলাপ্রধান সংবাদ

সূচি পরিবর্তন হলো বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের

স্পোর্টস ডেস্ক
কুয়াশার মাত্রা বেড়েছে প্রকৃতিতে। গত মঙ্গলবার রাতে জেমকন খুলনা-গাজী গ্রুপ চট্টগ্রামের ম্যাচে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছিল মিরপুরের আকাশ। ফ্লাডলাইটের আলোতেও মাঠে বল দেখতে সমস্যা হচ্ছিল ক্রিকেটারদের।সার্বিক পরিস্থিতি বিবেচনায় বঙ্গবন্ধু টি-২০ কাপের ম্যাচের সময় পরিবর্তন করেছে বিসিবি। দিনের প্রথম ম্যাচটি দেড়টার পরিবর্তে সাড়ে ১২টায় শুরু হবে। দ্বিতীয় ম্যাচটি সন্ধ্যা সাড়ে ৬টার পরিবর্তে সাড়ে ৫টায় শুরু হবে।

বৃহস্পতিবার থেকেই নতুন এই সময় সূচি কার্যকর হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে জেমকন খুলনা। পরের ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের বিরুদ্ধে লড়বে ফরচুন বরিশাল।

চিত্রদেশ//এফ//এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
10 December 2020

সূচি পরিবর্তন হলো বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের

chitrodesh.com