অর্থ-বাণিজ্যকর্পোরেট সংবাদ

‘আন্ডার এ বিলিয়ন’ তালিকায় ৩ বাংলাদেশি প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার:
যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বসের ‘এশিয়ার সেরা ২০০ আন্ডার এ বিলিয়ন’ প্রতিষ্ঠানের তালিকায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস, রেনাটা ফার্মাসিউটিক্যাল ও ফরচুন শুজ নামের তিন বাংলাদেশি প্রতিষ্ঠান স্থান পেয়েছে।

এ তালিকায় এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দুই শ পাবলিক কোম্পানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের পণ্য বিক্রির মূল্যমান এক বিলিয়ন মার্কিন ডলারের নিচে। তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর ‘ব্যতিক্রমী কর্পোরেট পারফরমেন্সের রেকর্ড’ আছে বলে ফোর্বসের দাবি।

বাংলাদেশি তিন প্রতিষ্ঠানের মধ্যে প্রথমেই আছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। ফোর্বস জানায়, প্রতিষ্ঠানটি বাজার মূল্য এক হাজার ৭১৬ মিলিয়ন মার্কিন ডলার।

এরপর আছে রেনাটা ফার্মাসিউটিক্যাল, যাদের বাজার মূল্য এক হাজার ৭১ মিলিয়ন ডলার। তালিকার তৃতীয় বাংলাদেশি প্রতিষ্ঠান ফরচুন শুজ। প্রতিষ্ঠানটির বাজার মূল্য ২৮ মিলিয়ন ডলার।

চিত্রদেশ//এফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
05 December 2020

‘আন্ডার এ বিলিয়ন’ তালিকায় ৩ বাংলাদেশি প্রতিষ্ঠান

chitrodesh.com