প্রধান সংবাদসংগঠন সংবাদ

ডিআরইউর সভাপতি নোমানী, সম্পাদক মশিউর

স্টাফ রিপোর্টার:
পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাসসের মুরসালিন নোমানী। সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সমকালের মশিউর রহমান খান।

সোমবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত। ভোট গণনা শেষে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করার কথা ছিল জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদের। তবে তিনি অসুস্থ থাকায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল ও এম এ আজিজ নির্বাচন কমিশারের দায়িত্ব পালন করেন।

সভাপতি পদে মুরসালিন নোমানী পেয়েছেন ৫২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহনেওয়াজ দুলাল পেয়েছেন ৪৪৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মশিউর রহমান খান পেয়েছেন ৬৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তোফাজ্জল হোসেন পেয়েছেন ৪২৬ ভোট।

সহসভাপতি পদে বিজয়ী হয়েছেন উসমান গণি বাবুল। তিনি পেয়েছেন ৫৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল কবীর পেয়েছেন ৪৮৬ ভোট। আবুল বাশার নুরু পেয়েছেন ২৭৩ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন দৈনিক ইনকিলাবের মাইনুল হক সোহেল। তিনি পেয়েছেন ৭৭০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আল কাফী পেয়েছেন ২৯৬ ভোট। আবদুল হাই তুহিন পেয়েছেন ২৭৩ ভোট।

যুগ্ম সাধারণ পদে বিজয়ী হয়েছেন আরাফাত দাড়িয়া। তিনি পেয়েছেন ৩২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহদি আজাদ মাসুম পেয়েছেন ২৭০ ভোট। গোলাম মইনুল আহসান পেয়েছেন ২৫৮ ভোট।

অর্থ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন শাহ আলম নুর (৭৫৩ ভোট), দপ্তর সম্পাদক পদে মো. জাফর ইকবাল (৬৫০ ভোট), তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে হালিম মোহাম্মদ (৬৪৬ ভোট), ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা (৭৯২ ভোট), সাংস্কৃতিক সম্পাদক পদে মিজান চৌধুরী (৭৬০ ভোট), আপ্যায়ন সম্পাদক পদে মো. নঈমুদ্দীন (৫৮৪ ভোট)।

বিনিয়োগ বার্তা//এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
30 November 2020

ডিআরইউর সভাপতি নোমানী, সম্পাদক মশিউর

chitrodesh.com