প্রধান সংবাদ

হাজী সেলিমের স্ত্রী মারা গেছেন

স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের স্ত্রী গুলশান আরা সেলিম মারা গেছেন।

রোববার রাত পৌনে ১২টার দিকে ঢাকার ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাজী সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল জানান, গুলশান আরা দীর্ঘদিন ডায়াবেটিকস, কিডনি, উচ্চ রক্তচাপ ও লিভার সমস্যায় ভুগছিলেন। গত এক সপ্তাহ ধরে আইসিইউতে ছিলেন তিনি।

মৃত্যুকালে গুলশান আরার বয়স হয়েছিল ৫০ বছর। হাজী সেলিমদের পারিবারিক প্রতিষ্ঠান মদিনা গ্রুপের চেয়ারম্যানের পদে ছিলেন তিনি।

চিত্রদেশ//এলএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
30 November 2020

হাজী সেলিমের স্ত্রী মারা গেছেন

chitrodesh.com