কর্পোরেট সংবাদখােজঁ-খবর

দারাজ ১১.১১ প্রি-সেল ক্যাম্পেইনে আকর্ষণীয় ডিস্কাউন্ট

স্টাফ রিপোর্টার:
আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন ও দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (daraz.com.bd) তৃতীয়বারের মতো আয়োজন করছে বিশ্বের সবচেয়ে বড় সেলস ইভেন্ট ইলেভেন ইলেভেন (১১.১১) ক্যাম্পেইন।

দারাজের প্যারেন্ট কোম্পানি, আলিবাবা গ্রুপ এটি সর্বপ্রথম ২০০৯ সালে শুরু করেছিল, যা বাংলাদেশে ২০১৮ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়। সিঙ্গেল ডে ক্যাম্পেইন দারাজ ১১.১১ সেল উপলক্ষ্যে ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে আয়োজন করা হয়েছে প্রি-সেল ক্যাম্পেইন, যা চলবে ৪ থেকে ১০ নভেম্বর পর্যন্ত।

এই বিশেষ ক্যাম্পেইনে ক্রেতারা উপভোগ করতে পারবেন ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনের সমমূল্যের পণ্য, সঙ্গে আরো থাকছে ভাউচার ডিসকাউন্ট ও সকল ব্যাংক কার্ডে ১৫% ডিসকাউন্ট (সর্বোচ্চ ১৫০০ টাকা পর্যন্ত)। এছাড়াও দারাজ অ্যাপে ৫, ৭, ও ৯ তারিখ সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত থাকছে ফ্ল্যাশ সেল, যেখানে বিভিন্ন ক্যাটাগোরির পণ্যের উপর পাওয়া যাবে এক্সক্লুসিভ ডিসকাউন্ট। মূলত, বিশ্বের সবচেয়ে বড় সেল ডে’র পূর্বপ্রস্তুতি হিসেবে গ্রাহকদের জন্য বিশেষ এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে, যেখানে থাকবে আসন্ন ক্যাম্পেইনটির আকর্ষণগুলোর হালকা কিছু ঝলক।

প্রি-সেল এর সেরা পাঁচটি ডিলের মধ্যে রয়েছে-
১) মাত্র ২৫,৯৯৯ টাকায় স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ওয়ান ফোন (Samsung A51), ২) মাত্র ২৯,৩০০ টাকায় গো-প্রো হিরো এইট অ্যাকশন ক্যামেরা, ৩) ৩১,১০০ টাকায় মোটোরাইজড ট্রেডমিল, ৪) ১৫,৭৯৯ টাকায় মিডিয়া ওয়াটার পিউরিফায়ার, ৫) ৮,১৩০ টাকায় আর এফ এল (ফাইভ ডি) ওয়্যারড্রোব।

প্রি-সেল উপলক্ষ্যে দারাজ বাংলাদেশ লিমিটেডের (daraz.com.bd) হেড অফ মার্কেটপ্লেস অপারেশন্স কামরুল হাসান বলেন, বিশ্বের বৃহত্তম সেল ডে ১১.১১ শুরু হওয়ার আগেই দারাজের পক্ষ থেকে আমরা প্রি-সেল আয়োজন করছি, যার মাধ্যমে একজন কাস্টমার ১১.১১ ক্যাম্পেইনের পূর্বেই আকর্ষণীয় কিছু ডিল উপভোগ করতে পারবেন। প্রি-সেলের মাধ্যমে অভাবনীয় সব প্ল্যাটফর্ম ডিসকাউন্ট ছাড়াও থাকছে ডেবিট এবং ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রিপেমেন্টের উপর আরো ১৫% মূল্যছাড়।

চিত্রদেশ//এস//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
07 November 2020

দারাজ ১১.১১ প্রি-সেল ক্যাম্পেইনে আকর্ষণীয় ডিস্কাউন্ট

chitrodesh.com