খেলাধুলা

ফের বার্সার অধিনায়ক মেসি

স্পোর্টস ডেস্ক:

লিওনেল মেসির এক সিদ্ধান্তে হইচই পড়ে গিয়েছিলো বার্সেলোনা শিবিরে। কদিন আগেই যিনি বার্সেলোনা ছেড়ে দিতে চেয়েছিলেন, সেই লিওনেল মেসিই থাকছেন দলটির অধিনায়ক।

২০২০-২১ মৌসুমে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকেই ভোট দিয়েছেন ক্লাব সতীর্থরা। ভোটাভুটিতে টানা তৃতীয় মৌসুম কাতালান ক্লাবটির সহ-অধিনায়ক হয়েছেন সের্হিও বুসকেতস। ভোটে মেসির পরে থাকায় তার সহকারীর দায়িত্ব পেয়েছেন এই মিডফিল্ডার।

২০১৮ সালে আন্দ্রেস ইনিয়েস্তার বার্সা ছাড়ার পর থেকে অধিনায়কের ভূমিকায় মেসিকে দেখা যাচ্ছে। গত দুই মৌসুমের ধারাবাহিকতায় এবারও তিনিই হয়েছেন অধিনায়ক।

অধিনায়কের পদের জন্য দাঁড়ানো চারজনের মধ্যে ভোট সংখ্যায় যথাক্রমে তৃতীয় ও চতুর্থ হয়েছেন জেরার্ড পিকে ও সার্জিও রবার্তো।

চিত্রদেশ//এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
13 September 2020

ফের বার্সার অধিনায়ক মেসি

chitrodesh.com