খেলাধুলা

করোনা মুক্ত মুমিনুল

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হক করোনাভাইরাস মুক্ত হয়েছেন। গতকাল রাতে দ্বিতীয় দফায় করোনা টেস্টে তার রিপোর্ট নেগেটিভ এসেছে। করোনামুক্ত হওয়ায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে তার আর কোন বাঁধা রইলো না।

এর আগে ১০ নভেম্বর মুমিনুল ও তার স্ত্রী একই সাথে করোনা পজেটিভ হয়েছিলেন। করোনা আক্রান্ত হওয়ার পর তারা সেলফ আইসোলেশানে ছিলেন।

করোনামুক্ত হয়ে মুমিনুল হক সংবাদমাধ্যমকে বলেন, ‘বড় বোঝা নেমে গেল। সামনে টুর্নামেন্ট, এর আগে এমন বসে থাকা… যাক আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। মাঠে ফিরতে হবে দ্রুত। ফিটনেসের কাজ হয়েছে। ব্যাটিং নিয়ে কাজ করতে হবে। হাতে সময় আছে। সমস্যা হবে না কোনো।’

এদিকে করোনা আক্রান্ত হওয়ায় ২৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের নিলামে প্রথমে দল না পেলেও পরে তাকে দলে ভেড়ায় গাজী গ্রুপ চট্টগ্রাম। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মুমিনুলের চট্টগ্রাম খেলবে বেক্সিমকো ঢাকার বিপক্ষে।

চিত্রদেশ//এলএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
20 November 2020

করোনা মুক্ত মুমিনুল

chitrodesh.com