স্বাস্থ্য কথা

মাছের ডিমের স্বাস্থ্য উপকারিতা

স্বাস্থ্য ডেস্ক:

মাছ আমাদের অতি পছন্দের একটি খাবার। মাছের ডিমও অনেকের পছন্দ। যে কোনো মাছের ডিম খেতে অনেক মজা। নানা পদে রান্না করা যায় এই মাছের ডিম। অনেকে তো আবার মাছই কেনেন মাছের ডিম খাওয়ার জন্য। এ ডিমে রয়েছে অনেক পুষ্টিগুণ।

আসুন জেনে নেওয়া যাক মাছের ডিমের স্বাস্থ্য উপকারিতা-

চোখ ভালো রাখতে:

মাছের ডিমে আছে ভিটামিন-এ। এই ভিটামিন চোখ ভালো রাখতে সাহায্য করে। এছাড়া ডিএইচএ ও ইপিএ শিশুদের চোখের জ্যোতি বৃদ্ধি করতে এবং রেটিনার কার্যকারিতাকে উন্নত করতে গুরুত্বপূর্ণ।

মস্তিষ্কের স্বাস্থ্যে উন্নতি:

মাছের ডিমে আছে ইপিএ, ডিএইচ ও ডিপিএ (এক ধরনের ফ্যাটি অ্যাসিড)। এসব উপাদান মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করে।

রক্তচাপ নিয়ন্ত্রণে:

মাছের ডিমে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড দেহের ভেতরে রক্ত জমাট বাঁধতে দেয় না। এছাড়া প্রদাহ হ্রাস করতে সহায়তা করে, যা উচ্চ রক্তচাপের হাত থেকে দেহকে রক্ষা করে।

অ্যানিমিয়া থেকে মুক্তি:

মাছের ডিমে উপস্থিত স্বাস্থ্যকর উপাদানগুলো রক্ত পরিষ্কার করতে এবং হিমোগ্লোবিন বাড়ায়, যা অ্যানিমিয়া থেকে মুক্তি পেতে খুবই সহায়ক।

হাড় শক্ত করতে:

হাড়কে শক্ত করতে, দাঁতকে মজবুত এবং ভালো রাখতে সাহায্য করে মাছের ডিমে থাকা ভিটামিন-ডি।

হার্টের অসুখ প্রতিরোধে:

হার্টের অসুখ প্রতিরোধেও এ খাবার বেশ উপকারী। এতে উপস্থিত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন-ডি মূলত হার্টকে সুস্থ রাখে।

চিত্রদেশ//এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
11 September 2020

মাছের ডিমের স্বাস্থ্য উপকারিতা

chitrodesh.com