আন্তর্জাতিকপ্রধান সংবাদ

ঘুড়িতে জড়িয়ে উড়ে গেল শিশু!

আন্তজার্তিক ডেস্ক:

তাইওয়ানের নানলিওয়াও সৈকতে ঘুড়ি উৎসবে অদ্ভুত এক কাণ্ড ঘটেছে। গত রোববার বিশালাকার একটি ঘুড়ি ওড়ানোর সময় তিন বছরের একটি মেয়ে জড়িয়ে যায় ঘুড়িতে।

এরপর তাকে নিয়েই আকাশে উড়তে থাকে ঘুড়িটি! সেই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিও দেখা গেছে, ঘুড়িটি ওড়ানোর প্রস্তুতি চলছে। ঘুড়ি আকাশে উড়তেই ভেসে আসে বাচ্চা মেয়ের চিৎকার। ঘুড়ির সঙ্গে শিশুটিকে আকাশে উড়তে দেখে উপস্থিত জনতাও হতবাক। পরে তাকে নীচে নামিয়ে আনা হয়।

তবে দুর্ঘটনাবশত ঘুড়ির সঙ্গে উপরে উঠে গেলেও গুরুতর আঘাত লাগেনি মেয়েটির।

এ ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছেন সিনচুই শহরের মেয়র লিন ছি চেইন। এ ঘটনার জন্য ক্ষমা চেয়ে তিনি জানিয়েছেন, প্রবল হাওয়ায় জনগণের নিরাপত্তার জন্য আপাতত সেখানে অন্যান্য অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। সূত্র: নিউইয়র্ক পোস্ট

চিত্রদেশ//এল//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
01 September 2020

ঘুড়িতে জড়িয়ে উড়ে গেল শিশু!

chitrodesh.com