প্রধান সংবাদ

করোনায় ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বার্তা সম্পাদকের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশিষ্ট সাংবাদিক, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বার্তা সম্পাদক আবদুল্লাহ এম হাসান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

শুক্রবার (১৭ জুলাই) ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

পত্রিকাটির সিনিয়র সাংবাদিক রেজাউল শিপন কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘করোনা আক্রান্ত হওয়ার পর তিনি বাসা থেকে চিকিৎসা নিচ্ছিলেন। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।’

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
17 July 2020

করোনায় ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বার্তা সম্পাদকের মৃত্যু

chitrodesh.com