চিত্রদেশ

২৮ দিন পর হাসপাতাল ছাড়লেন লতা

বিনোদন ডেস্ক:

ছোটখাটো এক মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ছাড়া পেলেন উপমহাদেশের অন্যতম কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। রবিবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ২৮ দিন পর নিজের বাড়িতে ফিরে শুভাকাক্সক্ষীদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সুরসম্রাজ্ঞী।

মাইক্রোব্লগিং সাইটে লতা লিখেন, ‘২৮ দিন ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ছিলাম। নিউমোনিয়া হয়েছিল। ডাক্তারদের পরামর্শ ছিল, হাসপাতাল থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফেরা। শুভাকাক্সক্ষীদের শ্রদ্ধা জানাই। মা-বাবার আশীর্বাদ ও আপনাদের প্রার্থনা কাজে লেগেছে। প্রত্যেকের সামনে আমি মাথা নত করছি।’

তার চিকিৎসায় দায়িত্বরত ডাক্তারদেরও ধন্যবাদ জানিয়েছেন ৯০ বছরের কিংবদন্তি গায়িকা। লিখেছেন, ‘ব্রিচ ক্যান্ডি হাসপাতালের ডাক্তাররা আমার অভিভাবক। তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা জানাই। নার্সিংয়ের কর্মীরা ছিলেন একেবারে আলাদা। আপনাদের অপরিসীম ভালোবাসা ও আশীর্বাদ অত্যন্ত মূল্যবান।’

প্রবল শ্বাসকষ্ট নিয়ে গত ১১ নভেম্বর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। প্রথম কয়েকদিন চিন্তার প্রহর গুনতে হলেও ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। সোশ্যাল মিডিয়ায় গায়িকার আরোগ্য কামনা করেন বলিউড-টলিউডের বহু তারকা এবং তার ভক্তরা।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
10 December 2019

২৮ দিন পর হাসপাতাল ছাড়লেন লতা

chitrodesh.com