অপরাধ ও আইনপ্রধান সংবাদ

ঢাকায় ‘গোলাগুলিতে’ মাদক বিক্রেতা নিহত

স্টাফ রিপোর্টার:
রাজধানীর বাড্ডা এলাকায় র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‌্যাব-১) সদস্যদের সঙ্গে গোলাগুলিতে একজন মাদক বিক্রেতা নিহত হয়েছেন। তার নাম রনি মিয়া (৩২) বলে জানা গেছে।

শনিবার সকালে বাড্ডা থানার মগরদিয়া সাতারকুল এলাকায় এই ঘটনা ঘটে।

এসময় র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে দুইটি ওয়ান শুটারগান, দু্টি শর্টগান, নয়টি কার্তুজ ও বিপুল পরিমাণ ইয়াবাও উদ্ধার করেন।

এ সম্পর্কে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বলেন, বাড্ডার সাতারকুল এলাকায় একদল মাদক বিক্রেতার অবস্থানের খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। কিন্তু র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়েই গুলি ছুড়তে থাকে মাদক বিক্রেতারা। আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে র‌্যাবও। দু পক্ষের গোলাগুলিতে পড়ে এসময় প্রাণ হারান রনি মিয়া। বাকিরা পালিয়ে যায়।

এ ঘটনায় একজন র‌্যাব সদস্যও আহত হয়েছেন বলে জানা গেছে।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
28 December 2019

ঢাকায় ‘গোলাগুলিতে’ মাদক বিক্রেতা নিহত

chitrodesh.com