প্রধান সংবাদ

৫ হাজারের বেশি মোবাইল টাওয়ার বন্ধ: টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত

নিজস্ব প্রতিবেদক
নিম্নচাপের কারণে ঝড়, জলোচ্ছ্বাস ও বিদ্যুৎ সরবারহ ব্যবস্থায় সমস্যা হওয়ার কারণে সারাদেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হচ্ছে। একইসঙ্গে ৫ হাজার ৯০৪টি সাইট বন্ধ হয়ে গেছে।

শুক্রবার প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ তাইয়েব আহমেদ ফেসবুকে দেওয়া এত পোস্টে এই তথ্য জানিয়েছেন।

ফাইজ তাইয়েব জানান, নিম্নচাপজনিত ঝড় এবং জলোচ্ছ্বাসে, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে সারাদেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত। নেটওয়ার্ক রিস্টোর করতে নিরলস কাজ করছেন পল্লী বিদ্যুৎ সহ টেলিযোগাযোগ সেবাকর্মীরা।

বিশেষ সহকারী আরও জানান, প্রবল বৃষ্টিপাতের ফলে টেলিকম সাইটগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে ৫০০০ এরও বেশি সাইট বন্ধ রয়েছে।

বর্তমানে বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
30 May 2025

৫ হাজারের বেশি মোবাইল টাওয়ার বন্ধ: টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত

chitrodesh.com