কর্পোরেট সংবাদপ্রধান সংবাদ

৩ কোম্পানির বিক্রেতা নেই

স্টাফ রিপোর্টার:
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের এক ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে তিন কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ই-জেনারেশন, জাহিন টেক্স ও সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১০টা ৪২ মিনিট পর্যন্ত ই-জেনারেশনের স্ক্রিনে ১৯ লাখ ৩০ হাজার ২২টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ২৯ টাকা ৮০ পয়সা।

এদিকে একই সময়ে জাহিন টেক্সটাইলের স্ক্রিনে ১ লাখ ৪০ হাজার ৩৮০টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৫ টাকা ৩০ পয়সা।

একই সময়ে সি অ্যান্ড এ টেক্সটাইলের ক্রিনে ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

চিত্রদেশ//এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
02 March 2021

৩ কোম্পানির বিক্রেতা নেই

chitrodesh.com