খােজঁ-খবর

২০তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২৪ জানুয়ারি

স্টাফ রিপোর্টার:
আগামী ২৪ জানুয়ারি শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) আয়োজনে এবং পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় ২০তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ বছর জর্ডানের প্রখ্যাত কারী শাইখ ড. সামিহ আল আসামেনাহ, মিসরের শাইখ আদিল আল বায, ইরানের কারী কারীম মানসূরি, মরক্কোর শাইখ আহমাদ আল খালদী, তুরস্কের কারী হুসাইন তুরকান, মালয়েশিয়ার কারী ওয়ান আইনুদ্দীন হিলমী এবং থাইল্যান্ডের কারী মুয়ায মুস্তফা সম্মেলনে অংশগ্রহণ করবেন।

এই সম্মেলনে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতরা। ইক্বরা বিগত ২৯ বছরে ১৯ বার আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের আয়োজন করেছে।

এবারের সম্মেলনে সভাপতিত্ব করবেন ইক্বরার বর্তমান সভাপতি কারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী। সম্মেলনটি সকাল ৯টায় শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত।

 

চিত্রদেশ//এস//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
14 January 2020

২০তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২৪ জানুয়ারি

chitrodesh.com