প্রধান সংবাদবইমেলা

১৭ মার্চ পর্যন্ত সময় বাড়ল বইমেলার

স্টাফ রিপোর্টার:
অমর একুশে বইমেলার সময়সীমা ১৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। রোববার সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, আজ প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন, বই মেলা ১৭ মার্চ পর্যন্ত চলবে। করোনার কারণে আমরা আতঙ্কে ছিলাম যে বইমেলা করতে পারবো কি না। একটি সিদ্ধান্ত হয়েছিল যে, বইমেলা স্থগিত করবো কি না। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশে শুরু হয়। পরে প্রকাশকরা প্রধানমন্ত্রীর কাছে এটির সময় বাড়ানোর জন্য আবেদন করেন। আমরা সেসময় বলেছিলাম সংক্রমণ কমে আসলে মেয়াদ বাড়ানো হবে।

এর আগে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বইমেলার দ্বার সবার জন্য উন্মুক্ত হয়ে যায়।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
27 February 2022

১৭ মার্চ পর্যন্ত সময় বাড়ল বইমেলার

chitrodesh.com