গল্প-কবিতাপ্রধান সংবাদ

মো: মেহেবুব হকের কবিতা ‘অনন্ত দরিয়া’

এটাই সেই মোহাব্বতের দরিয়া,
প্রেমের পূণ্যভূমি
পবিত্রতার স্নিগ্ধসাগর
যেখানে এসে ধনী -দরিদ্র,
জাতি -ধর্ম -বর্ণ, জাত -মান -কুল ,
হায়া -লজ্জা -শরম,
রাত -দিন, পাপ -পূণ্য,
ভালো -মন্দ ,
আলো-অন্ধকার সবকিছু ম্লান হয়ে যায় ।
ম্লান হয়ে যায় হিংসা বিদ্বেষের দাবানল
পরশ্রীকাতরতার লেলিহান শিখা
লোভ লালসার ভয়ংকর বিষবাষ্প,
টিকে থাকে মানবতার সুঘ্রাণ
মনুষত্বের অবিরাম ঝর্ণাধারা
যার প্রতিটি ফোঁটায়
সত্যের পয়গাম নিয়ে
ইশকে এলাহির প্রেমে বিলীন হয়ে
মেহেবুব হারিয়ে যেতে চাই
ইলমে লাদুনির অনন্ত দিগন্তে
লা মোকামের পানে
মুক্তির টানে ।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
18 January 2026

মো: মেহেবুব হকের কবিতা 'অনন্ত দরিয়া'

chitrodesh.com