প্রধান সংবাদ

হাসপাতালে এইচটি ইমাম, অবস্থা সংকটাপন্ন

স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম অসুস্থ হয়ে পড়েছেন। তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিচ্ছেন।

আজ (৩ মার্চ) সকালে এইচটি ইমামের ছেলে তানভীর ইমামের পত্নী বলেছেন, এইচটি ইমাম সিএমএইচে ভর্তি রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতা নিয়ে দুই সপ্তাহ আগে তিনি সিএমএইচে ভর্তি হন। মঙ্গলবার (২ মার্চ) তার শারীরিক পরিস্থিতি অবনতি হয়েছে বলে জানা গেছে। এইচটি ইমাম দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন।

২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন হোসেন তৌফিক ইমাম। যিনি দেশের রাজনৈতিক অঙ্গনে এইচ টি ইমাম নামে পরিচিত। তার বর্তমান বয়স ৮২ বছর।

 

চিত্রদেশ//এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
03 March 2021

হাসপাতালে এইচটি ইমাম, অবস্থা সংকটাপন্ন

chitrodesh.com