প্রধান সংবাদ

সড়কপথে ২ ঘণ্টায় গোপালগঞ্জ থেকে গণভবনে প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে মাত্র দুই ঘণ্টায় ঢাকায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বেলা সাড়ে ৪টার দিকে গণভবনে পৌঁছান তিনি।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেন।

সোমবার সকালে ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজের পৈতৃকনিবাস পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে সঙ্গে নিয়ে সেখানে ফাতেহা পাঠ করেন ও জাতির পিতা এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংস হত্যাযজ্ঞের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন।

এর আগে প্রধানমন্ত্রী জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
04 July 2022

সড়কপথে ২ ঘণ্টায় গোপালগঞ্জ থেকে গণভবনে প্রধানমন্ত্রী

chitrodesh.com