প্রধান সংবাদমুক্তমতস্বাস্থ্য কথা

স্বাস্থ্য নিয়ে উদাসীনতা (১ম পর্ব) -কানিজ কাদীর

আমরা শিশুকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত মানসিক ও শারিরীক নানা ধাপ পাড়ি দেই। বয়স অনুযায়ী আমাদের মানসিক স্বাস্থ্য ও শারিরীক স্বাস্থ্যের নানা নিয়ম মেনে চলতে হয়। বয়স বাড়ার সাথে সাথে আমাদের যেমন মানসিকতার পরিবর্তন হয়, তেমনি শারিরীকও নানা পরিবর্তন হয়। নানা রকমের অসুখ বিসুখ আমাদের মধ্যে বাসা বাঁধে। আমরা অল্প বয়স থেকে যদি দৈনন্দিন জীবনে ভাল অভ্যাসগুলো রপ্ত করতে পারি তাহলে একটু বয়স হলে আমরা নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকবো। কিন্তু আমরা বেশির ভাগই নিজের স্বাস্থ্যের ব্যাপারে খুবই উদাসীন। ভাল স্বাস্থ্যের জন্য নিয়মিত খাওয়া, পরিমিত ঘুম, ব্যায়াম, পরিমিত বিশ্রাম, দুঃশ্চিন্তা পরিহার ও হাসিখুশী থাকা অত্যন্ত জরুরি। তরুণ বয়সের ছেলে মেয়েরা বাইরের খাবারের প্রতি খুবই আকৃষ্ট। দিনের পর দিন তারা ভাজাপোড়া (একই তেলে বার বার ভাজা) জাতীয় খাবার, মাখন চর্বি জাতীয় খাবার, চিনিযুক্ত খাবার, অতিরিক্ত চা, কফি ড্রিংক্স খেতে অভ্যস্ত হয়ে পড়ে। এতে দেখা যায় তারা অল্প বয়সেই বেশ মুটিয়ে যায়, তাদের বয়স্ক লাগে। এছাড়া পেটের নানা সমস্যায় তারা ভোগে। তাদের রক্তে চর্বি (কোলেস্টারল) এর পরিমাণ বেড়ে যায়। অল্প বয়সেই তার হৃদযন্ত্রের নালীতে চর্বি জমে যেতে পারে। এ ছাড়া তারা পড়াশুনা বা অন্যান্য কাজের জন্য অনেক রাত জাগে, সকালে ঘুম থেকে উঠে দেরিতে। এতে তাদের মেজাজ থাকে সারাক্ষণ খিটখিটে। মানসিক এক ধরণের অস্থিরতা তার মধ্যে দেখা যায়। তরুণ সমাজের নিজেদের প্রতি আত্মসচেতনতা বাড়াতে হবে। ভালো-মন্দ বুঝে, নিয়ম মেনে সুষম খাওয়া দাওয়া করতে  হবে,বিশ্রাম নিতে হবে, ঘুমাতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা সম্বন্ধে উদাসীনতা পরিহার করতে হবে। কথায় আছে-”সুস্থ দেহ সুস্থ মনের বাস”। অতএব শরীর সুস্থ রাখার ইচ্ছা বা সচেতনতা অল্প বয়স থাকতেই তৈরি করতে হবে। কারণ শরীরে বড় কোন রোগ বাসা বেধেঁ গেলে তার ভোগান্তি কিন্তু হয় অনেক। বয়স বাড়ার সাথে সাথে শরীরে নানা রোগ দেখা দেয়। বয়স ৩৫-৪০ বছর হলেই পুরুষ কিংবা মহিলা হোক নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন  এবং সচেতনতা একটু বাড়াতে হবে। বয়স বাড়ার সাথে চোখের সমস্যা ,দাঁতের সমস্যা, শরীর ব্যাথা হাটুর সমস্যা,ডায়াবেটিস,ব্লাড প্রেসার কিডনি ও লিভার সমস্যা ও অন্যান্য নানা রোগ শরীরকে কাবু করতে পারে। তাই বয়স বাড়ার সাথে সাথে বাড়তি যত্ন প্রয়োজন।প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে কি খেতে হবে, কিভাবে দৈনন্দিন জীবন যাপন করতে হবে জেনে নিতে হবে।

চলবে..

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
06 July 2026

স্বাস্থ্য নিয়ে উদাসীনতা (১ম পর্ব) -কানিজ কাদীর

chitrodesh.com