প্রধান সংবাদ

স্বাস্থ্য খাতে ৩০ হাজার জনবল নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্য খাতের টেকনিশিয়ানসহ বিভিন্ন পদে প্রায় ১০ বছর ধরে নিয়োগ কার্যক্রম বন্ধ রয়েছে। আদালতে সংশ্লিষ্ট বিষয়ে মামলা এর প্রধান কারণ। এতে করে স্বাস্থ্য সেবা খাতের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। যত দ্রুত সম্ভব স্বাস্থ্য খাতে ২০ থেকে ৩০ হাজার জনবল নিয়োগ দেবে সরকার।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শহীদ ডা. মিলন হলে রোববার সোসাইটি অব অটোল্যারিংগোলজিস্টস অ্যান্ড হেড-নেক সার্জনস অব বাংলাদেশের ১৭তম জাতীয় সম্মেলন ২০১৯-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের আমলে স্বাস্থ্য খাতের বিরাট অর্জন রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছর ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার অর্জন করেছেন। চলতি মাসের ৮ তারিখে সাড়ে চার হাজার চিকিৎসক যোগদান করবেন। আগামী বছর আরো সাড়ে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। সম্প্রতি এক হাজার ৩০০ চিকিৎসককে পদোন্নতি দেয়া হয়েছে। এছাড়াও গত মাসে প্রায় ৫ শত চিকিৎসককে পদোন্নতি দেয়া হয়েছে। উপজেলা পর্যায়ে চিকিৎসকদের জন্য সাড়ে চার শ গাড়ির ব্যবস্থা করা হচ্ছে। উপজেলাতে চিকিৎসকদের থাকার সুব্যবস্থাসহ তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করার কার্যকরী উদ্যোগ নেয়া হয়েছে।

চিত্রদেশ ডটকম//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
02 December 2019

স্বাস্থ্য খাতে ৩০ হাজার জনবল নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

chitrodesh.com