প্রধান সংবাদরাজনীতি

খা‌লেদার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে: কা‌দের

স্টাফ রিপোর্টার:
মানবিক বিবেচনায় বিএন‌পি চেয়ারপারসন খা‌লেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের।

শুক্রবার (০৪ সে‌প্টেম্বর) দুপু‌রে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে চিকিৎসকদের মধ্যে চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত অনুষ্ঠানে ওবায়দুল কাদের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

করোনা মহামারি তুলনামূলক নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে সচেতনতার দিক থেকে গাছাড়াভাব পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

 

দিনাজপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার ঘটনায় দুঃখ প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অপরাধী যেই হউক, আইনের আওতায় আনা হবে। তার (ওয়াহিদা খানম) সুচিকিৎসায় সবধরনের ব্যবস্থা নিয়েছে সরকার।

চিত্রদেশ//এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
04 September 2020

খা‌লেদার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে: কা‌দের

chitrodesh.com