প্রধান সংবাদমুক্তমত

সুশৃংখলতা

কানিজ কাদীর

সুশৃংখলতা ছাড়া জীবন সুগঠিত হয় না । মানুষের জীবনে সুশৃংখতা বড় প্রয়োজন। সুশৃংখলতা জীবনের মানকে উন্নত করে,সুন্দর করে জীবনের চলার পথের ধারাবাহিকতা বজায় রাখে। পরিশেষে জীবনের সুফলগুলো হয় উপভোগ্য। যা জীবনকে দেয় পরিতৃপ্তি। একজন মানুষ যদি সুশৃংখলতাকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করে ফেলে তবে একসময় এর একটা সুন্দর সুফল সে পাবেই। প্রতিদিন একই নিয়মে ঘুমানো, বিশ্রাম, সুষম খাবার যেমন দরকার শরীর ঠিক রাখার জন্য তেমনি প্রতিদিন নিজস্ব কাজ সঠিক নিয়মে করে যাওয়া ও সঠিক ভাবে শেষ করাও মানসিক প্রশান্তির জন্য দরকার।

সুশৃংখলতার জন্য ধারাবাহিকতা জরুরী। যে কোন কাজ বা নিয়ম খাপছাড়া ভাবে না করে গুছিয়ে নিয়মতান্ত্রিক ভাবে সময়মত করে যাওয়ার নামই সুশৃংখলতা। এই প্রতিদিনের শ্রম বা নিয়ম একদিন অবশ্যই সুফল বয়ে আনবে।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
25 December 2025

সুশৃংখলতা

chitrodesh.com