প্রধান সংবাদ

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে মাস্ক ছাড়া প্রবেশ নয়

স্টাফ রিপোর্টার:
মাস্ক ছাড়া কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কাউকে প্রবেশ করতে দেয়া হবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে মাস্ক ছাড়া কোনো সেবা না দেয়ার নির্দেশ দিয়েছিলো সরকার।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এমন নির্দেশনা দিয়ে সব মন্ত্রণালয়/বিভাগের সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ মোকাবিলায় মাস্ক পরিধান নিশ্চিত করা, চিকিৎসা কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকল ক্ষেত্রে পুনর্ব্যবহারযোগ্য কাপড়ের মাস্ক পরিধান করা, মাস্ক পরিধান বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর/সংস্থা/প্রতিষ্ঠান সামনে দৃশ্যমান স্থানে ‘মাস্ক ব্যবহার ব্যতীত প্রবেশ নিষেধ/নো মাস্ক নো এন্ট্রি’ অথবা ‘মাস্ক পরিধান করুন, সেবা নিন/ওয়্যার মাস্ক গেট সার্ভিস’ বিষয়ে ব্যানারে স্থাপন করতে হবে। কোভিড-১৯ প্রতিরোধে জারি করা পরিপত্রগুলোর নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

এছাড়া মাস্ক ছাড়া অফিস/আদালত/শপিংমল/বাজার/সামাজিক/রাষ্ট্রীয় অনুষ্ঠানে না যাওয়া এবং কোনো সাহায্য/সহযোগিতা/সার্ভিস না পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।

চিত্রদেশ//এফ//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
30 October 2020

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে মাস্ক ছাড়া প্রবেশ নয়

chitrodesh.com