চিত্রদেশ

সংসার ভাঙলো কঙ্কনা-রণবীরের

বিনোদন ডেস্ক
বলিউডের তারকা দম্পতি কঙ্কনা সেন শর্মা ও রণবীর শোরে গত পাঁচ বছর ধরে আলাদা থাকছিলেন। ফলে এ বছরের শুরুর দিক থেকে গুঞ্জন উঠেছিল, পাকাপাকি আলাদা হয়ে যেতে পারেন দুই তারকা। কারণ তারা বিচ্ছেদের আবেদন করেছিলেন। সেই গুঞ্জনই সত্যি হল। আইনত বিবাহবিচ্ছেদ হয়ে গেল কঙ্কনা-রণবীরের।

এই খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী কঙ্কনার আইনজীবী অমরুতা পাঠক। তিনি জানান, ‘নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে আইনতভাবে আলাদা হয়েছেন কঙ্কনা এবং রণবীর।’ সদ্য সাবেক হওয়া এই দম্পতির হারু নামে একটি পুত্রসন্তান রয়েছে।

২০১০ সালে রণবীরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী কাম পরিচালক কঙ্কনা। সেই অনুষ্ঠানে দুই পরিবারের লোকজন এবং ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন। সংসার জীবনের চার বছরের মাথায় ২০১৩ সালে থেকে তাদের ব্যক্তিগত জীবনে সমস্যার কথা প্রকাশ্যে আসে। যদিও সেসবের মধ্যেও তারা সংসারটা চালিয়ে নিয়ে যাচ্ছিলেন।

কিন্তু ২০১৫ সালে রণবীরের থেকে আলাদা থাকা শুরু করেন কঙ্কনা। এর পরেও সংসার টিকিয়ে রাখতে এই দম্পতি কাউন্সিলিং করান বলে জানা যায়। তাতে কাজ হয়নি। অবশেষে এ বছরের ফেব্রুয়ারিতে তারা আইনত বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন। সম্প্রতি তাদের আইনত বিচ্ছেদ সম্পন্ন হয়েছে।

চিত্রদেশ//এফ//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
14 August 2020

সংসার ভাঙলো কঙ্কনা-রণবীরের

chitrodesh.com