চিত্রদেশ

করোনায় মারা গেছেন ‘কাইশ্যা’

বিনোদন ডেস্ক:

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন জাপানের বিখ্যাত কৌতুক অভিনেতা কেন শিমুরা। তবে বাংলাদেশের মানুষ তাকে আসল নামে চেনেন না। দেশের একটি ইউটিউব চ্যানেলের বদৌলতে তাকে সবাই কাইশ্যা নামেই চেনেন। চ্যানেলটি কেন শিমুরার ভিডিও বাংলায় ডাব করে প্রকাশ করে থাকে।

সোমবার তার মৃত্যুর খবর জানিয়েছে, জাপানের ন্যাশনাল ব্রডকাস্টিং অর্গানাইজেশন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

রয়টার্সের বরাত দিয়ে দ্য স্টার জানিয়েছে, সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হন এই কমেডিয়ান। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হলে রোববার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। টোকিওর একটি হাসপাতালে মারা যান তিনি।

এদিকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। ইতিমধ্যে বিশ্বে এ রোগে আক্রান্ত হয়েছেন ৭ লক্ষ ১৭ হাজার ৯৭৬ জন। আর সর্বশেষ হিসাব অনুযায়ী, করোনায় বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা ৩৩ হাজার ৮৮৩। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৫০ হাজার ৯১৪ জন।

 

চিত্রদেশ//এস//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
30 March 2020

করোনায় মারা গেছেন ‘কাইশ্যা’

chitrodesh.com